ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশের সাংবাদিকতা দেখে হতাশ বুলবুল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

দেশের সাংবাদিকতা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গত ৭ এপ্রিল বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত পর্ষদ ভেঙে, তামিম ইকবালকে প্রধান করে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

ক্রীড়া পরিষদের হস্তক্ষেপে ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার হারানোর পর দেশের একটি জনপ্রিয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেন আমিনুল ইসলাম বুলবুল।

এক প্রশ্নের জবাবে বিসিবির সাবেক এই সভাপতি জানান, ‘সাংবাদিকদের কথা বলে শুরু করি। আমার ওপর তারা ক্ষুব্ধ হয়ে আছেন। আমি তাদের ফোন ধরি না, সাক্ষাৎকার দেই না। আমি আপনাকে তিনটা গল্প বলব।’

এক. ‘বিসিবি নির্বাচনের ঠিক আগে আমাকে একজন বড় টেলিভিশন চালায়, এমন একজন ফোন করে বলল আজ থেকে আপনার বিপক্ষে লেখা শুরু করব। আমি বললাম, কেন? বলল, যারা আমাদের টেলিভিশন চালায়, তারা অন্য একজনকে এনডোর্স (সমর্থন) করছে। আপনার পক্ষে আমরা বলব না। এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতার স্ট্যান্ডার্ড।’

দ্বিতীয় গল্প হলো- ‘একজন সাংবাদিক আমার বিরুদ্ধে বলল। জিজ্ঞেস করলাম, কেন? বলল, আপনি আমার ফোন ধরেন না, সাক্ষাৎকার দেন না।’

তৃতীয় গল্প হলো- আরেকজন আছে, আসিফ আকবরের ভাষায় ছাপড়ি কনটেন্ট ক্রিয়েটর, সে গত কয়েক মাস ধরে আমার নামে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে। সে আমাকে মেসেজ করে বলেছে, ‘আমার নাম্বার ব্লক করে রেখেছেন, এটা নতুন নাম্বার। আমরা আবার আগের সম্পর্কে ফিরে যেতে পারি কি!’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

বাংলাদেশের সাংবাদিকতা দেখে হতাশ বুলবুল

আপডেট সময় ০৬:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬