ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহে হাবিব হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হবিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কৃষক শুক্কুর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ১৪ অক্টোবর বিকালে শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দা, ফালা, লাঠিসহ দেশিয় অস্ত্র নিয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের দখলীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায়।

খবর পেয়ে নুরুন্নাহারসহ তাদের বাড়ির লোকজন বাধা দিতে এলে আসামিরা তাদের এলোপাতাড়ি আঘাত করে। এতে নুরুন্নাহার, তার নানি সুফিয়া খাতুন, মামা হবিবুর রহমান ও খলিলুর রহমান জখম হন। এ সময় নুরুন্নাহারের বাড়িঘর কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন করা হয় এবং ঘরে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় আসামিরা। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় নুরুন্নাহার বাদী হয়ে শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীসহ ২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। মামলা দায়েরের ১০ থেকে ১২ দিন পর চিকিৎসাধীন হবিবুর রহমান মারা যান। এরপর পুলিশ তদন্ত শেষে হত্যা মামলার চার্জশিট প্রদান করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে রোববার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ময়মনসিংহে হাবিব হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

আপডেট সময় ০২:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬