ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নারী ক্রিকেটারদের সুবিধা-অসুবিধা শুনলেন রাশনা ইমাম

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী ৩ মাসের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অ্যাডহক কমিটির পথচলা শুরু হয়েছে গত মঙ্গলবার। আজ জাতীয় নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান রাশনা ইমাম।

বৈঠকে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, কোচ সারওয়ার ইমরান, নির্বাচক সালমা খাতুনসহ ক্রিকেটার নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, ফারজানা হক পিংকি উপস্থিত ছিলেন।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি অফিসে অনুষ্ঠিত এই সভায় নারী ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত থাকা এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে ছিল প্রথমবার সাক্ষাৎ। মূলত সৌজন্য সাক্ষাৎ এবং পরিচয় পর্ব। এছাড়া কর্মকর্তারা কে কোন বিভাগে কর্মরত, সেটা নতুন চেয়ারম্যান জেনেছেন। সামনে শ্রীলঙ্কা সিরিজ, সেটার খোঁজখবর নিয়েছেন। পরে ক্রিকেটারদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজ খবর নিয়েছেন তিনি।’

চলতি মাসেই ওয়ানডে ও সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা নারী দল। ওয়ানডে সিরিজ হবে বগুড়ায় আর সিলেট আয়োজন করবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর আগামী জুনে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাবে নিগার সুলতানা জ্যোতির দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

নারী ক্রিকেটারদের সুবিধা-অসুবিধা শুনলেন রাশনা ইমাম

আপডেট সময় ০৬:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬