ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিতর্কের মধ্যে সতর্কবার্তা দিলেন মিষ্টি জান্নাত

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সেখানে মাঝে মধ্যেই ক্যারিয়ার ও সিনেমা সংশ্লিষ্ট ব্যাপারে কথা বলতে দেখা যায়। নিজের ব্যক্তিগত কারণে প্রায় সময় আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মিষ্টি জান্নাত তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, ভাই, আমার তো এত জ্বালা নাই, তোমাদের এত জ্বালা কেন? ফাইনালি আমাদের মার্কেটিংয়ের কৌশল কাজে লাগছে। আর যেখানে সমস্ত প্রোগ্রাম আমার পরিকল্পনায় করা, সেখানে তোমরা যারা এসেছিলে, তারা আমার পরিকল্পনায়ই এসেছিল।

স্ট্যাটাসে কিছু প্রশ্নও তুলে ধরেন মিষ্টি, যদিও স্পষ্ট করেননি কাকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করছেন। তিনি উল্লেখ করেন, অনেকেই ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ ও ‘প্রধান অতিথি’ হিসেবে দায়িত্বের পার্থক্য বোঝে না। তার মতে, প্রধান অতিথি হতে হলে যোগ্যতা থাকতে হয় এবং সাধারণত গুরুত্বপূর্ণ ভি.ভি.আই.পি. ব্যক্তিরাই এ দায়িত্ব পান।

মিষ্টি জান্নাত সতর্কবার্তাও উচ্চারণ করে বলেন, কিছু ছোটলোক নায়িকার পাচাটা কুকুরগুলো এসব ছড়িয়ে লাভ হবে না; যার সঙ্গে ছড়াচ্ছে সে আমার ব্যবসায়ীক পার্টনার এবং আমার বন্ধু। সুতরাং যারা এটি করছে, তারা ভবিষ্যতে সংশ্লিষ্ট কোম্পানিতে থাকতে পারবে না। মাথায় রাখুন।

পারিশ্রমিক প্রসঙ্গে তিনি জানান, একজন প্রধান অতিথি এক ঘণ্টার জন্য উপস্থিত হলে যে পারিশ্রমিক দিতে হয়, সেই অর্থে সো কল্ড পাঁচজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা সম্ভব।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে মিষ্টি জান্নাত রুপালি পর্দায় অভিষেক ঘটে। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি মিষ্টি এক দন্ত চিকিৎসক হিসেবেও কাজ করছেন। রাজধানীতে তার নিজস্ব একটি ডেন্টাল ক্লিনিক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিতর্কের মধ্যে সতর্কবার্তা দিলেন মিষ্টি জান্নাত

আপডেট সময় ০৩:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬