ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কতবার জাতীয় পর্যায়ে নাম কাটা পড়েছে! অ্যাওয়ার্ড নিয়ে মমর আক্ষেপ

আকাশ বিনোদন ডেস্ক :

জাতীয় বা দেশের প্রথম সারির সম্মাননা-পুরস্কারপ্রাপ্তি নিয়ে বিতর্ক নতুন নয়। সময়ের সঙ্গে সঙ্গে এই আলোচনা যেমন বেড়েছে, তেমনি সামাজিক মাধ্যমে তা আরও বেশি দৃশ্যমান হয়েছে। এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

সম্প্রতি সামাজিক মাধ্যমে পুরস্কারের কিছু ছবি শেয়ার করে মম লিখেছেন, ‘জীবনে কত অ্যাওয়ার্ড পাই নাই। কিছু বাদ গিয়েছে লবিংয়ের কারণে আবার কিছু হয়তো আনতেই যাই নাই। কতবার নাম কাটা পড়েছে জাতীয় পর্যায়ে, কতবার অনুষ্ঠানে পারফরমেন্স করতে পারি নাই বলে অ্যাওয়ার্ড মেলে নাই।’

মম লেখেন, “এত নাইয়ের ভিড়েও এতখানি আছে আমার। আর আছে সর্বকালের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড—দর্শকের ভালোবাসা। কৃতজ্ঞতা।”

মম পোস্টের ক্যাপশনে আফরোজ পারভীন নামে একজন লিখেছেন, ‘সব মিলিয়ে বড় অ্যাওয়ার্ডটি তোমার কাছে আছে। সেটা হচ্ছে দর্শকের ভালোবাসা। আর নিজের কাছে স্বচ্ছতা।’ মো. আরফিন ইসলাম লিখেছেন, ‘আপু আপনি জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েছেন। আপনার যোগ্যতা আপনাকে এতোদূর নিয়ে আসছে। এই ভাগ্যটুকু কয়জন শিল্পীর হয়েছে।’

সংগীতা ব্যনার্জি লিভেছেন, ‘তোমার যোগ্যতা তুমি নিজেই মম। অনেক ভালোবাসা আর শুভ কামনা তোমায়।’ রুম্পা সৈয়দা জামান লিখেছেন, ‘আপনি একজন অসাধারণ অভিনেতা জাকিয়া বারী মম। চলুন, এগিয়ে যাই। কখনো পেছনে ফিরে তাকাব না। ভালোবাসি।’

মমর এই বক্তব্যে স্পষ্ট, পুরস্কার না পাওয়ার আক্ষেপ থাকলেও দর্শকদের ভালোবাসাকেই তিনি সবচেয়ে বড় স্বীকৃতি হিসেবে দেখছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কতবার জাতীয় পর্যায়ে নাম কাটা পড়েছে! অ্যাওয়ার্ড নিয়ে মমর আক্ষেপ

আপডেট সময় ০৭:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬