ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাশমিকা-বিজয়ের রহস্যময় পোস্ট নিয়ে তোলপাড়

আকাশ বিনোদন ডেস্ক :

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের দেড় মাস পার হতে না হতেই এই জুটির একটি রহস্যময় পোস্ট নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন এই তারকা দম্পতি। ভিডিওটির ক্যাপশনে তারা লিখেছেন, ‘আমরা এখন তিনজন।’ এই বার্তার পর থেকেই নেটিজেনদের মনে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন। অনেকেই ধারণা করছেন, খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন এই তারকা জুটি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

রাশমিকার এই পোস্টে মন্তব্যের ঘরে উপচে পড়ছে শুভেচ্ছা ও ভালোবাসা। তবে জল্পনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাদের। একাংশ প্রশ্ন তুলেছেন বিয়ের সময় নিয়ে।

এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন রাশমিকা?’ এমনকি কেউ কেউ বিষয়টিকে অভিনেত্রী আলিয়া ভাটের ঘটনার সঙ্গেও তুলনা করেছেন।ভক্তদের একাংশ মনে করছেন এটি হয়তো কোনো পারিবারিক খুশির খবর নয়, বরং পেশাগত কোনো প্রচারণার অংশ। কারণ, অভিনেত্রী তার পোস্টে ‘টেরিবলি টাইনি’ (Terribly Tiny) নামে একটি অ্যাকাউন্ট ট্যাগ করেছেন। যা দেখে অনেকেরই ধারণা, এটি হয়তো কোনো নতুন সিনেমা, শর্ট ফিল্ম বা বিজ্ঞাপনের প্রচার কৌশল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

রাশমিকা-বিজয়ের রহস্যময় পোস্ট নিয়ে তোলপাড়

আপডেট সময় ০৭:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬