ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তৃতীয় দফায় রিমান্ডে সাবেক জেনারেল মাসুদ চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পল্টন থানার মানবপাচার আইনের মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ( ৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

এর আগে, গত ২৪ মার্চ প্রথম দফায় তার পাঁচ দিনের এবং ২৯ মার্চ দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দ্বিতীয় দফার রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে ফের চার দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক রায়হানুর রহমান।

রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়।
পরে পল্টন থানার মানবপাচার আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

তার বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকা মহানগর এলাকায় পাঁচটি মামলা রয়েছে। মোট ১১টি মামলার মধ্যে ফেনীর তিনটি মামলার বিচার কার্যক্রম চলমান। এসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একাধিক অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

তৃতীয় দফায় রিমান্ডে সাবেক জেনারেল মাসুদ চৌধুরী

আপডেট সময় ০৭:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬