ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শাকিবের আচরণ নিয়ে বিতর্ক, দেশে ফিরে ব্যাখ্যা দিলেন জ্যোতির্ময়ী

আকাশ বিনোদন ডেস্ক :

রাজধানীর একটি সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা তৈরি হয়। সম্প্রতি ঘটে যাওয়া সেই ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিনেতা শাকিব খানের পাশে দাঁড়িয়ে আছেন জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণ। ওই মুহূর্তে শাকিব খানের কিছু আচরণ নিয়ে নেটমাধ্যমে ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলা হয়।

তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন জ্যোতির্ময়ী। তিনি বলেন, ‘ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, সেখানে প্রচণ্ড ভিড় ছিল এবং ঠিকমতো দাঁড়ানোর জায়গাও পাওয়া যাচ্ছিল না। ছবি তোলার সময় শাকিব খান তাদের সুরক্ষিত রাখার চেষ্টা করেছিলেন।’

প্রশ্ন তুলে জ্যোতির্ময়ী বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতেই চাইত, তাহলে কি শত শত ক্যামেরার সামনে তা করত? একটি স্বাভাবিক পরিস্থিতিকে অযথা বড় করে দেখা হচ্ছে।’

নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে জ্যোতির্ময়ী জানান, এমন কোনো পরিস্থিতিই তৈরি হয়নি। সহশিল্পী হিসেবে একে অপরকে সহযোগিতা করাই স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রিন্স’ সিনেমায় কাজ করতে গিয়ে সহশিল্পী হিসেবে শাকিবের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছেন।

যারা ঘটনাটিকে ভিন্নভাবে প্রচার করছেন, তাদের প্রতি অনুরোধ জানিয়ে জ্যোতির্ময়ী বলেন, অযথা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

শাকিবের আচরণ নিয়ে বিতর্ক, দেশে ফিরে ব্যাখ্যা দিলেন জ্যোতির্ময়ী

আপডেট সময় ০৭:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬