ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে কাসেম সোলাইমানির ভাগনি ও নাতনি গ্রেফতার যারা দিনে একবার তেল নিতেন, তারা ৫ বার নিচ্ছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ না খুললে ৪৮ ঘণ্টা পর ইরানে ‘নরক’ নেমে আসবে: ট্রাম্প সংস্কারের নাটক বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করুন বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ রফিক বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে মানুষের রায়কে অস্বীকার করছে: গোলাম পরওয়ার ১ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ ৭০ শতাংশ জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতার মসনদে টিকে থাকা যাবে না: মামুনুল হক হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৭

শিল্পীদের কোনো অবসর হয় না: বিপাশা

আকাশ বিনোদন ডেস্ক :

নন্দিত অভিনয়শিল্পী, চিত্রশিল্পী ও নাট্যকার বিপাশা হায়াত প্রায় সাত বছর পর দর্শকদের মুখোমুখি হচ্ছেন। পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র বিশেষ পর্বে বিশেষ অতিথি হয়েছেন তিনি।

আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে এই পডকাস্ট। এটিই বিপাশা হায়াতের অংশগ্রহণে প্রথম পডকাস্ট।

‘অভিনয়ে ফেরা’ প্রসঙ্গে বিপাশা হায়াত পডকাস্টে জানিয়েছেন, অভিনয় থেকে তিনি অবসর নেননি। শিল্পীদের কোনো অবসর হয় না। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান।

তিনি জানান, যেসব চরিত্রে তিনি ঘাম ঝরাবার সুযোগ পাবেন, অর্থাৎ চরিত্র হয়ে ওঠার জন্য যেখানে কঠিনতম সাধনা করার সুযোগ থাকবে, সেসব চরিত্রেই তিনি সানন্দে অভিনয় করবেন। সুযোগ পেলে দেশের পথশিশুদের জন্য নিয়মিত কাজ করতে চান তিনি। এ ব্যাপারে তিনি বেশ সোচ্চার।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Tag :
আপলোডকারীর তথ্য

শিল্পীদের কোনো অবসর হয় না: বিপাশা

আপডেট সময় ০৬:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬