ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে কাসেম সোলাইমানির ভাগনি ও নাতনি গ্রেফতার যারা দিনে একবার তেল নিতেন, তারা ৫ বার নিচ্ছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ না খুললে ৪৮ ঘণ্টা পর ইরানে ‘নরক’ নেমে আসবে: ট্রাম্প সংস্কারের নাটক বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করুন বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ রফিক বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে মানুষের রায়কে অস্বীকার করছে: গোলাম পরওয়ার ১ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ ৭০ শতাংশ জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতার মসনদে টিকে থাকা যাবে না: মামুনুল হক হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৭

ইয়ামি গৌতমকে প্রকাশ্যে অস্বস্তিতে ফেলেন পাক অভিনেতা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডে বেশ কিছু কাজ করেছেন পাকিস্তানি অভিনেতা-গায়ক আলি জাফর। ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘ডিয়ার জ়িন্দেগি’র মতো সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। বলি অভিনেত্রীদের অনেক সময়ে তিনি অস্বস্তিতেও ফেলেছিলেন বলে অভিযোগ ওঠে।

এদিকে অভিনেতার বিরুদ্ধে ২০১৮ সালে ‘মিটু’ অভিযোগ এনেছিলেন পাক সংগীতশিল্পী মিশা শাফি। এর পরিপ্রেক্ষিতে পাল্টা মানহানির মামলা করেছিলেন আলি জাফর। সেই মামলায় জয়ীও হয়েছেন তিনি। গায়িকা মিশা শাফিকে সেই মামলায় বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এর মধ্যেই উঠে এসেছে আলির বিরুদ্ধে বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য।

মুম্বাইয়ের এক সাক্ষাৎকারে ‘ধর্ষণ’ নিয়ে রসিকতা করেছিলেন তিনি। সেই মন্তব্য নিয়ে আবার কটাক্ষের মুখে পড়েন পাক অভিনেতা তথা গায়ক। আলি জাফরের সেই সাক্ষাৎকারে নিজের এক সাবেককে নিয়ে সম্পর্কের কথা বলেছিলেন। সেই সম্পর্কে ঠিক কেমন অনুভূতি হতো আলির?—এমন প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। উত্তরে পাক অভিনেতা বলেছিলেন, ‘ধর্ষিত মনে হতো। যেন চোখ দিয়ে ধর্ষণ করা হতো’। পাল্টা প্রশ্ন করেছিলেন সাংবাদিক—’তার মানে আপনি বলতে চাইছেন, আপনি নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং দুর্বল বোধ করতেন? কিংবা আপনার অস্বস্তি হতো?’ তখন হাসতে হাসতে আলি জাফর বলেছিলেন— ‘না না! আমার বেশ ভালোই লাগত।’ সাংবাদিক সপাটে তখন বলেছিলেন— তাহলে এখানে ‘ধর্ষণ’ শব্দটি আমি গ্রহণ করছি না।

‘ধর্ষণ’ নিয়ে আলির সেই মন্তব্য আলোচনায় উঠে আসতেই আবার তিনি কটাক্ষের শিকার হন। বলি অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গেও একটি সাক্ষাৎকার উঠে এসেছে আলোচনায়। ইয়ামি সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন— তিনি এক যোদ্ধা রাজকুমারীর চরিত্রে অভিনয় করতে চান। সেটা শুনে খোঁচা দিয়ে আলি জাফর বলেছিলেন—’যোদ্ধা রাজকুমারীদের কিন্তু পা দেখা যায়।’

সেই মন্তব্যে অস্বস্তিতে পড়েছিলেন ইয়ামি গৌতম। আর কোনো উত্তর দেননি অভিনেত্রী।

বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও পরিণীতি চোপড়াও এমনই পরিস্থিতিতে পড়েছিলেন। ছড়িয়ে পড়া ভিডিও দেখে নেটিজেনরা ক্ষুব্ধ আলি জাফরের ওপর।

Tag :
আপলোডকারীর তথ্য

ইয়ামি গৌতমকে প্রকাশ্যে অস্বস্তিতে ফেলেন পাক অভিনেতা

আপডেট সময় ০৬:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬