ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তৃতীয়বার অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

আকাশ বিনোদন ডেস্ক : 

ছোটপর্দার পরিচিত মুখ ও অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ফেব্রুয়ারি মাস থেকেই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেত্রীর সম্প্রতি টানা তৃতীয়বারের মতো মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি নিশ্চিত করে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।’

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি প্রথমবার ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমার অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। গত মার্চে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় ছুরি-কাঁচির নিচে যেতে হয় এই অভিনেত্রীকে।

দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাকে আবারও ভারতে পাড়ি জমাতে হয়। ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’

এর পর শুক্রবার (৩ এপ্রিল) এক পোস্টে তার তৃতীয় দফার সার্জারি সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেন এ অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তৃতীয়বার অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

আপডেট সময় ০২:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬