ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনুমতি ছাড়া পোস্ট করলেই ১ কোটি জরিমানা

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে জিও নিউজ।

পিসিবি জানিয়ে দিয়েছে, ক্রিকেটাররা কোনো রাজনৈতিক পোস্ট করতে পারবেন না। আর তা করলে অন্ততপক্ষে ১ কোটি রুপি জরিমানা গুনতে হবে। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটারকে বলা হয়েছে, কেউ যেন বোর্ডের মিডিয়া বিভাগের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট না করেন।

পিসিবির কেন্দ্রীয় চুক্তির শর্তাবলীর মধ্যেই অবশ্য সোশ্যাল মিডিয়া নীতি অন্তর্ভুক্ত রয়েছে। আগে থেকেই ক্রিকেটারদের সেই নীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশ ছিল। এখন কঠোরতা আরও বৃদ্ধি পেল। কেউ কেউ বলছেন, এতে ক্রিকেটারদের বাকস্বাধীনতা হরণ হতে পারে।

সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে ব্যাঙ্গ করে রাণী বলায় নাসিম শাহকে ২ কোটি পাকিস্তানি রুপি বা বাংলাদেশি মুদ্রায় এক কোটি টাকার কাছাকাছি জরিমানা করা হয়। তাকে ২ বছর নিষিদ্ধ করার জন্যও সুপারিশ করা হয়েছিল।

চলমান পিএসএলের প্রথম ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন মারিয়াম। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তাকে স্বাগত জানাচ্ছেন, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পিসিবি। সেই পোস্ট নিয়ে নাসিম লিখেছিলেন, ‘কেন ওকে সবসময় লর্ডসের রাণীর মতো সম্মান দেওয়া হয়?’ নিজের পোস্ট নাসিম কিছুক্ষণ পর সরিয়ে ফেলেন, তবে ততক্ষণে তা সবার দৃষ্টিগোচর হয়ে গেছে।

বিতর্ক ছড়িয়ে পড়লে নাসিম দাবি করেন, তার একাউন্ট হ্যাক হয়েছে। তবে তাতেও লাভ হয়নি। পিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। নাসিম নিঃশর্তে ক্ষমা চাইলেও ৩০ মার্চ তাকে ২ কোটি রুপি জরিমানা করা হয়। বিশ্ব ক্রিকেটে এত বড় অঙ্কের জরিমানার নজির নেই বললেই চলে।

পিসিবির তদন্ত কমিটি নাসিমকে ২ বছর নিষিদ্ধও করতে চেয়েছিল। তবে তাতে বাধ সাধেন পিসিবি চেয়ারম্যান মহসিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অনুমতি ছাড়া পোস্ট করলেই ১ কোটি জরিমানা

আপডেট সময় ০৫:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬