ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জাতীয় আয়ে বিশেষ অবদান রাখছে পর্যটন খাত: মেনন

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জাতীয় আয়ে বিশেষ অবদান রাখছে পর্যটন খাত। শুক্রবার বিকাল ৩টায় নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়ায় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একজন পর্যটক আসা মানে ১১ জন মানুষের আয়-রোজগারের ব্যবস্থা হওয়া। তবু পর্যটন নিয়ে এ দেশের মানুষের মধ্যে কোনও সচেতনতা নেই। এছাড়া জননেত্রী শেখ হাসিনা ২০১৬, ২০১৭, ২০১৮ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছেন। পর্যটন শিল্পের গুরুত্ব বুঝতে হবে, এ শিল্পকে এগিয়ে নিতে হবে।

তিনি আরো বলেন, অরুনিমা রিসোর্ট সুন্দর এক পর্যটন কেন্দ্র করেছে। এ অঞ্চলের মানুষের জন্য এটি ভালোমানের এক বিনোদনকেন্দ্রও। এখানে একটি আধুনিক মানের গলফ ক্লাব তৈরি করা হয়েছে। পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য এই এলাকার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে কমিউনিটি টুরিজমের প্রতি আরও বেশি নজর দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাতীয় আয়ে বিশেষ অবদান রাখছে পর্যটন খাত: মেনন

আপডেট সময় ১০:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭