ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন: জয়া আহসান

আকাশ বিনোদন ডেস্ক :

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান আবেগঘন এক লেখায় স্মরণ করেছেন ভারতের পশ্চিবঙ্গের প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জিকে। ‘বন্ধু’ শিরোনামে স্মৃতিচারণমূলক এই লেখায় তিনি তুলে ধরেছেন রাহুলের শিল্পীসত্তা, ব্যক্তিত্ব ও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

ফেসবুকে জয়া লিখেছেন, ”রাহুল অরুণোদয় ব্যানার্জি ছিলেন এক ‘অপরিসীম মগ্ন মানুষ’ এবং ‘চিরনিদ্রায় এক অনন্য শিল্পী’— যার চলে যাওয়া যেন বিশ্বাস করা কঠিন।”

জয়া-রাহুলের প্রথম ও শেষ একসঙ্গে অভিনয় ‘ঝরা পালক’ সিনেমায়। এই ছবিতে রাহুল অভিনয় করেন কবি জীবনানন্দ দাশের চরিত্রে। চেহারায় পুরোপুরি মিল না থাকলেও, জয়ার ভাষায়, ‘অরুণোদয়ের ভেতরে যেন জীবনানন্দের কবিতার এক নিরবচ্ছিন্ন স্রোত প্রবাহিত হতো।’

একসঙ্গে অভিনয়ের সেই অভিজ্ঞতা থেকে শিল্পী হিসেবে অরুণোদয়ের গভীরতায় মুগ্ধ হন জয়া।

তিনি আরও লিখেন, ‘অভিনয়, কথাবার্তা, আদর্শ এবং লেখনী— সবকিছুতেই অরুণোদয় ছিলেন নির্মোহ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন। এই গুণাবলিই তাকে অন্যদের থেকে আলাদা করে।’

জয়া তার লেখার শেষাংশে অরুণোদয়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, ‘প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম— এই কঠিন সময়ে নিজেকে সামলে রেখো, সহজকে আগলে রেখো।’

একদম শেষে জয়া লিখেন, ‘অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন।’

এরআগে, রোববার পশ্চিমবঙ্গের দিঘা সংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিংয়ের সময় জলে ডুবে মারা যান অভিনেতা রাহুল অরুণোদয়। পরিচালক শুভাশিস মণ্ডলের ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল তখন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেষ ৩০ মিনিটে ঝড়ে বিধ্বস্ত লিভারপুল, সিটির বড় জয়

অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন: জয়া আহসান

আপডেট সময় ০৬:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬