ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন জেলেনস্কি ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার দায়ে নাসিমকে দুই কোটি রুপি জরিমানা

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নাওয়াজকে নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্রুপাত্মক মন্তব্য করার দায়ে পাকিস্তানের পেসার নাসিম শাহকে দুই কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। ক্ষমাপ্রার্থনার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে শাস্তি দেয়।

রবিবার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিয়ম নাওয়াজ। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি তাকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানান। ওই মুহূর্তের ভিডিও পোস্ট করা হলে নাসিম সেটি রি-টুইট করেন এবং লিখেন, ‘কেন তাকে লর্ডসের রানির মতো আপ্যায়ন করা হচ্ছে?’

কিছু মিনিটের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয়। নাসিম পরে দাবি করেন যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং তিনি তা পুনরুদ্ধার করেছেন। তবে পিসিবি এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি এবং তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

শুনানি ও ব্যাখ্যা মূল্যায়নের পর, পিসিবি জানিয়েছে যে নাসিম শাহ সেন্ট্রাল কন্ট্র্যাক্টের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছেন। এ কারণে তাকে দুই কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নাসিম শাহ ইতিমধ্যেই তার সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে বরখাস্ত করেছেন। পিসিবি ঘোষণা করেছে, এই উপদেষ্টা ভবিষ্যতে কোনো খেলোয়াড়ের সঙ্গে কাজের জন্য ব্ল্যাকলিস্টে থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার দায়ে নাসিমকে দুই কোটি রুপি জরিমানা

আপডেট সময় ১০:৫৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬