ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তার ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলুর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিমসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন জানান, শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার তালমা বাজার এলাকায় পোস্টার ছেড়াকে কেন্দ্র করে সাজেদা চৌধুরীর ছেলে আয়মন চৌধুরী এবং নগরকান্দা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন মিয়ার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর কিছুক্ষণ পরেই ওই পথ দিয়ে ২৫-৩০টি গাড়ির বহর নিয়ে নিজ বাড়ি নগরকান্দার রসুলপুরের দিকে যাচ্ছিলেন সংসদ উপনেতা ও তার ছেলে। এসময় জামালের সমর্থকরা গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এতে কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে যায়। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

নগরকান্দা থানার ওসি নাসিম জানান, তার বুকে ইটের আঘাত লেগেছে। তিনি নিজে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে সংসদ উপনেতা ও তার ছেলে অক্ষত রয়েছেন বলে জানান তিনি। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এএফ মহিউদ্দিন জানান, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা

আপডেট সময় ০৬:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭