ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জমির বিরোধে ছুরিকাহত যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাহত যুবক মাহাবুব আলম (৩৫) মারা গেছেন। রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ২৬ মার্চ সকালে উপজেলার ছনহরা ইউনিয়নের মধ্যম চাটারা গ্রামে হামলার শিকার হন তিনি।

মাহাবুব আলম মধ্যম চাটরা গ্রামের এজাহার মিয়ার ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুব আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার নুর মোহাম্মদের (৩৮) জমি নিয়ে বিরোধ চলছিল।

এর জের ধরে গত ২৬ মার্চ বেলা ১১টার দিকে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে নুর মোহাম্মদ ধারালো অস্ত্র দিয়ে মাহাবুব আলমকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মাহাবুবকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে মাহাবুবকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চারদিন ধরে তাঁর চিকিৎসা চলছিলো। রোববার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হামলার দিনই মাহাবুবের স্ত্রী তাহমিনা জান্নাত পটিয়া থানায় মামলা করেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ সেদিনই নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

তাহমিনা জান্নাতের ভাষ্য, জমিসংক্রান্ত বিরোধের জেরেই তাঁর স্বামীর ওপর হামলা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, জমি নিয়ে পূর্ব বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। মামলায় দন্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জমির বিরোধে ছুরিকাহত যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬