ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল স্পেন মব কালচার ও দাবি আদায়ে রাস্তা অবরোধ বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ‘দেশে তেলের মজুত পর্যাপ্ত, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’:মনির হোসেন ‘আগুনের বৃষ্টির’ হুমকি ইরানের, দীর্ঘ যুদ্ধে অবস্থান শক্তের চেষ্টায় ইসরায়েল হামের উপসর্গ নিয়ে রামেকে ভর্তি ২৭০ শিশু, শনাক্ত ৩৫ : শিশু বিভাগীয় প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ছুটির দিন ও ক্লাসের পর খোলা রাখার নির্দেশ স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড শিগগিরই আসছে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারভাবে বাস্তবায়ন করছে : প্রশাসক পেশাদার খেলোয়াড়দের রাজনৈতিক দলের সদস্য না আহ্বান প্রধানমন্ত্রীর

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকায় স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুর ১২টার দিকে আদালতে আসামির উপস্থিতিতে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

‎আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত রাশেদ মোল্লা সদর উপজেলার তাম্বুলখানা এলাকার লতিফ মোল্লার ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ১৬ জুলাই যৌতুকের দাবিতে রাশেদ মোল্লা তার স্ত্রীকে বেধরক মারধর করেন। এক পর্যায়ে গায়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে এসে গৃহবধূকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় রাশেদের স্ত্রীর অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এঘটনায় নিহতের ভাই জলিল শেখ বাদী হয়ে ওই বছর ১৭ জুলাই কোতোয়ালি থানা একটি মামলা দায়ের করে। সেই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দিয়েছেন।

এবিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী বলেন, এঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। সুস্থ সমাজে এটি কাম্য নয়। আজকের এই রায়ে আমরা সন্তুষ্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল স্পেন

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় ০২:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬