ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিয়াম ও আমি সব কিছুই অনেক মজা করে শুট করেছি: সুস্মিতা

আকাশ বিনোদন ডেস্ক : 

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে একটি হচ্ছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ও সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমা। তবে এবারের চমক থাকছে সিয়াম আহমেদের নতুন রসায়ন। জনপ্রিয় এ অভিনেতা বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এ সিনেমায় তার সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। পর্দায় সিয়াম ও সুস্মিতা চ্যাটার্জির ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সিনেমাপ্রেমী নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈদের সিনেমা প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। অভিনেত্রী বলেন, সিয়াম খুবই ভালো, খুবই গুড সোল। আর আমার কাছে খুব প্রিয়। কারণ সিয়ামের সঙ্গে আমি প্রথম সিনেমা করছি বাংলাদেশে।

তিনি বলেন, আমরা সব কিছুই অনেক মজা করে শুট করেছি। খুব হার্ড ওয়ার্ক দিয়ে, মজা করেই শুট করেছি। আর সিয়ামের সাথে আগে সব কিছু ডিসকাস করে তারপরেই আমরা সিনগুলো শুট করেছি, যাতে নিজেদের ক্যারেক্টারগুলো আলাদাভাবে ভালোভাবে পোট্রে করতে পারি। যাতে সিনটা আরও সুন্দর লাগে দেখতে, যাতে কেমিস্ট্রি আরও সুন্দর ফোটাতে পারি। সব কিছুই মজার ছিল, আবার হার্ড ওয়ার্কও ছিল। আর সিয়াম খুবই হেল্প করেছে আমায়, সাপোর্টিভ।’

শাকিব খান প্রসঙ্গে সুস্মিতা চ্যাটার্জি বলেন, শাকিব খান তো মেগাস্টার! সবাই তো উনাকে মেগাস্টার বলে, তাই না? তো মেগাস্টার ইজ মেগাস্টার। শাকিব খান তো সবার প্রিয়।

অভিনেত্রী বলেন, আমি অডিয়েন্সকে বলব— অনেক অনেক ধন্যবাদ আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য, রাক্ষসকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর সবার কাছে অনুরোধ করব— আপনারা যারা রাক্ষস দেখেননি, প্লিজ সিনেমা হলে গিয়ে রাক্ষস দেখুন। আশা করছি খুব ভালো লাগবে।

সুস্মিতা চ্যাটার্জি বলেন, আমি তো অলরেডি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আমি যদি অভিনেত্রী না হতাম, চাকরিই করতাম। সবচেয়ে প্রিয় শখ অভিনয় করা।

তিনি বলেন, প্রথম দিন থেকে যখন আমি বাংলাদেশে আসছি, আমি এত ভালোবাসা পাচ্ছি আমার টিমের থেকে, আর এখন ফিল্ম রিলিজ হওয়ার পর যখন অডিয়েন্স আমায় এত ভালোবাসা দিচ্ছে, আমার তো খুবই ইচ্ছা যে আমি এখানে আরও আরও যেন কাজ করতে পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

সিয়াম ও আমি সব কিছুই অনেক মজা করে শুট করেছি: সুস্মিতা

আপডেট সময় ০৬:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬