ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে পাওনা টাকা আদায়ে ৯ মাসের শিশুকে অপহরণ ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সৌদি আরবে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু বিএনপি জনগণের অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে: মঈন খান আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫ ৫৫ বছর পরও স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জন হয়নি: চরমোনাই পীর ভিয়েতনামের কাছে তিন গোলে হারল বাংলাদেশ স্নাতক পাস ছাড়া স্কুল-কলেজের সভাপতি নয়, কঠোরভাবে পরিপত্র অনুসরণের নির্দেশ কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয়নি : বিদ্যুৎমন্ত্রী

ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের পর আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৪ যাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার ভোররাতে রাজ্যের মারকাপুরাম জেলার কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, এদিন ভোরের দিকে যাত্রীবাহী বাসটি তেলেঙ্গানার জাগিট্যাল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কি কালিগিরির উদ্দেশে যাচ্ছিল। এ সময় মারকাপুরম এলাকায় উল্টো দিক থেকে আসছিল নুড়ি বোঝাই একটি ট্রাক। সংঘর্ষের পরেই বাসটিতে আগুন ধরে যায়। আর তাতেই অগ্নিদগ্ধ হয়ে বেশিরভাগ যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরে স্থানীয় মানুষ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত উদ্ধার কাজ চালায়। এরপর অগ্নিদগ্ধ বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় ট্রাকের চালককেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে অন্তত ৩৭ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে একাধিক যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও কয়েকজন যাত্রী মারা যান। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মারকাপুরাম জেলার পুলিশ সুপার ভি হর্ষবর্ধন রাজু জানিয়েছেন, ‘আমরা ২৩ জন মানুষকে হাসপাতালে পাঠিয়েছি। দুর্ঘটনার প্রকৃত কারণ সন্ধানে প্রচেষ্টা চলছে।’

মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

আপডেট সময় ০১:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬