ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সিদ্ধান্ত নেওয়ার সময় আমি আমার মনের কথা শুনব: প্রধান নির্বাচক

আকাশ স্পোর্টস ডেস্ক :

প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণের পর হাবিবুল বাশার বললেন, তিনি সবসময় হৃদয়ের কথা শুনবেন। তাতে সফলতা-ব্যর্থতা যাই হোক না কেন। আগেরদিন বিসিবি তাকে নতুন প্রধান নির্বাচক করার পর মঙ্গলবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, ‘জানি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারব না। কেননা, আমিও একজন মানুষ। ভুল আমারও হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় আমি আমার মনের কথা শুনব। এতে যদি আমার সমালোচনাও হয়, সানন্দে তা মেনে নেব। এটা জেনেই এই দায়িত্ব নিয়েছি যে, দশজনের মধ্যে পাঁচজন আমার সিদ্ধান্তকে সঠিক এবং পাঁচজন ভুল বলবে।’

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের নতুন চেয়ারম্যান হলেন ‘মিস্টার ফিফটি’ খ্যাত সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। গাজী আশরাফের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মাসে। চার সদস্যের নির্বাচক প্যানেলের অপর তিনজন হলেন-হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। এর মধ্যে হাসিবুল গাজী আশরাফের আগের নির্বাচক প্যানেলেও ছিলেন।

৫০ টেস্ট খেলা বাশার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ১৮ ম্যাচে। এছাড়া ১১১টি ওডিআইও খেলেছেন তিনি। ২০১৩ থেকে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন ১১ বছর। এরপর এক বছর তিনি নারী উইংয়ের প্রধানের দায়িত্বে ছিলেন। সবশেষ তিনি বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান হিসাবে কাজ করেছেন।

গত সেপ্টেম্বরে নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য আবদুর রাজ্জাক পদত্যাগ করার পর গত ছয় মাসে নির্বাচক প্যানেল চলছিল মাত্র দুজন সদস্য নিয়ে। এদিকে নির্বাচক প্যানেলের দুই নতুন সদস্য নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী-তারাও সাবেক জাতীয় ক্রিকেটার। আটটি টেস্ট ও ৫৯টি ওডিআই খেলা নাঈম এখনো ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। ঘরোয়া আসরের অন্যতম শীর্ষ রান সংগ্রাহক নাঈম প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরিসহ ১১,২৫৩ রান করেছেন। ঘরোয়া ক্রিকেটের আরেক বড় নাম নাদিফ বাংলাদেশের হয়ে তিনটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। গত বছর তিনি বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হয়েছিলেন। গাজী আশরাফ তার মেয়াদকাল শেষ হওয়ার পর চুক্তি নবায়ন করতে আগ্রহী হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

সিদ্ধান্ত নেওয়ার সময় আমি আমার মনের কথা শুনব: প্রধান নির্বাচক

আপডেট সময় ১১:১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬