ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮ লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার : তথ্যমন্ত্রী

বিসিবির প্রধান নির্বাচক বাশার, যুক্ত হলেন নাঈম-নাদিফ

আকাশ স্পোর্টস ডেস্ক :

নতুন করে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন হাবিবুল বাশার সুমন। এছাড়া সহকারী হিসেবে যুক্ত হলেন নাদিফ চৌধুরি এবং নাঈম ইসলাম। আর আগে থেকে ছিলেন হাসিবুল হোসেন শান্ত।

সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৩ বছর বয়সী বাশারের নির্বাচক হিসেবে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দল ও নারী দলের নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ছিলেন দেশের অন্যতম সেরা ব্যাটার। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রান করার কৃতিত্বও তার।

নতুন প্যানেলে বাশারের সঙ্গে আগে থেকে আছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের প্যানেলেও ছিলেন।

এছাড়া প্যানেলে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। প্রায় দুই দশকের ক্যারিয়ারে নাঈম ইসলাম সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।

অন্যদিকে, নাদিফ চৌধুরীও দীর্ঘদিনের অভিজ্ঞ ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। অবসরের পর বয়সভিত্তিক নির্বাচক হিসেবে কাজ করেছেন এবং তরুণ প্রতিভা খুঁজে বের করার সঙ্গে যুক্ত ছিলেন।

নতুন এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওই আসরের জন্য দল গঠনের দায়িত্বও তাদের ওপরই থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

বিসিবির প্রধান নির্বাচক বাশার, যুক্ত হলেন নাঈম-নাদিফ

আপডেট সময় ১০:১৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬