ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের আগে গ্রামে গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

আকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামে সবাই মিলে গরু জবাইকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি গ্রামে বুধবার দুপুরে এ সংঘর্ষ হয়।

ময়মনসিংহে ভর্তি আহতরা হলেন পুতুল মিয়া ( ৪৫), সাদেক ( ৩৫) ও জানে আলম ( ৩০)। এছাড়া বাকিদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

বুধবার রাতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রামে নিজেরা মিলে গরু কিনে জবাই করে মাংস ভাগ বাটোয়ারা করে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এতে কাওয়ালী বিন্নি গ্রামের বজলু মিয়ার লোকজন (৬০) ও মাজু মিয়ার (৪০) লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে এই উত্তেজনা গ্রামে ছড়িয়ে পড়লে সংঘর্ষের সৃষ্টি হয়।

মদন থানার ওসি হাসনাত জামান বলেন, উভয় পক্ষের ১৫ জনের মতো আহত হয়। তিনজনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় মামলা করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঈদের আগে গ্রামে গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬