ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমিরের জন্মদিনে নেই কোনো উদযাপন, ছিলেন না প্রেমিকা গৌরী

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ৬১ বছরে পা দিয়ে আবারও প্রেমে পড়েছিলেন। গত বছর ঘটা করে নিজের জন্মদিন পালন করেছিলেন, সেই সঙ্গে সুখবর দিয়েছিলেন তার ভক্ত-অনুরাগীসহ সামাজিক মাধ্যম নেটিজেনদের।

যদিও একটা সময় ভেবেছিলেন, এ জীবনে আর প্রেম হবে না। তারপর তার জীবনে আসেন গৌরী স্প্র্যাট। প্রেমিকা গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন জন্মদিনের উদযাপনে। প্রেমিকাকে সবার সঙ্গে আলাপ করিয়ে দেন তিনি। তবে এবারের জন্মদিনে যেন মুখই দেখালেন না মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা। শনিবার (১৪ মার্চ) ৬২তম জন্মদিন ছিল। এদিন দেখা মেলেনি প্রেমিক যুগলের।

যদিও জন্মদিনের আগে প্রবীণ অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমির খান। এ ছাড়া মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যান তিনি। ১৪ মার্চ সকাল থেকে ছেলের ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সাবেক স্ত্রী পরিচালক কিরণ রাও আমিরকে শুভেচ্ছাবার্তা জানাতে ভোলেননি। মেয়ে আইরাও একটি পোস্টে বাবাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ।

একটি সূত্র জানায়, মিস্টার পারফেকশনিস্টের এ মুহূর্তের ধ্যানজ্ঞান হলো— তার ছেলে জুনায়েদের সিনেমা ‘একদিন’। সাই পল্লবী ও জুনায়েদ খান অভিনীত এ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলেছে। ইন্ডাস্ট্রিতে তার ঘনিষ্ঠরা বলেন, আমির প্রযোজক হিসেবে সিনেমা তৈরির সময় নয়, তারপরের সময়টা পুরো দেন। খুব শিগগির সিনেমাটি মুক্তি পাবে। তাতে কোনো রকমের বিচ্যুতি চান না অভিনেতা। সে কারণে অন্য কোনো দিকে সময় দিতে চান না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরের জন্মদিনে নেই কোনো উদযাপন, ছিলেন না প্রেমিকা গৌরী

আপডেট সময় ০৮:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬