ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে ধনী তারকাদের তালিকায় শীর্ষে শাহরুখ খান

আকাশ বিনোদন ডেস্ক :

গত বছর প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখানোর পর এবার বিশ্বসেরা ধনীদের তালিকায় নিজের অবস্থান পাকাপোক্ত করলেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬’-এ নতুন ভারতীয় হিসেবে নাম উঠেছে তার।

বর্তমানে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০,৮০০ কোটি রুপি) নিট সম্পদ নিয়ে তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতার মর্যাদা লাভ করেছেন।

৫ মার্চ প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখ খানের অন্তর্ভুক্তিকে তারকাদের সম্পদের ক্ষেত্রে একটি ‘অবিস্মরণীয় মুহূর্ত’ হিসেবে অভিহিত করা হয়েছে। এই তালিকায় শাহরুখের পাশাপাশি রয়েছেন মিউজিক লিজেন্ড জে-জি (২.৮ বিলিয়ন ডলার), টেলর সুইফট (১.৬ বিলিয়ন ডলার) এবং রিয়ানা (১.৫ বিলিয়ন ডলার)।

এই তালিকায় বিনোদন জগতের ধনীদের মধ্যে শীর্ষে রয়েছেন জর্জ লুকাস (৭.৬ বিলিয়ন ডলার)।

যদিও ২০২৫ সালের তুলনায় শাহরুখের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে (গত বছর ছিল ১.৪ বিলিয়ন ডলার), তবুও ভারতের ৫৭ জন নতুন ধনীর মধ্যে তার নাম এখনো জ্বলজ্বল করছে।

তবে শাহরুখের এই বিশাল সাম্রাজ্য কেবল অভিনয়ের ওপর দাঁড়িয়ে নেই। অভিনেতার আয়ের বড় একটি অংশ আসে তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট থেকে। ২০০২ সালে প্রতিষ্ঠিত তার এই প্রোডাকশন হাউসটি বর্তমানে ভারতের অন্যতম সফল প্রতিষ্ঠান।

তার আয়ের আরেকটি বড় উৎস হল আইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের অন্যতম জনপ্রিয় এবং লাভজনক এই ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিকানায় আছেন তিনি। এর বাইরে বিশ্বজুড়ে বিভিন্ন ক্রিকেট লিগে তার দলগুলোর ব্যবসায়িক সাফল্য শাহরুখকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে প্রাপ্ত বিশাল অংকের অর্থ তার সম্পদের ভাণ্ডারকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে কেবল অভিনেতা হিসেবেই নয়, বরং একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এদিকে টানা তিনটি ব্লকবাস্টার হিট দেওয়ার পর মাঝখানে তিন বছরের বিরতি ভেঙে শাহরুখ ফিরছেন ‘কিং’ সিনেমা দিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি শাহরুখ ভক্তদের জন্য দ্বিগুণ স্পেশাল, কারণ এর মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের।

২০২৬ সালের বড়দিনে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় আরও থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন এবং অনিল কাপুরের মতো একঝাঁক তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে ধনী তারকাদের তালিকায় শীর্ষে শাহরুখ খান

আপডেট সময় ০৬:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬