ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাতিদের নিয়ে বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে মির্জা ফখরুল

আকাশ স্পোর্টস ডেস্ক :

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর আড়াইটা নাগাদ নাতিদের নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তবে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের জন্য। টস হেরে ব্যাটিং করতে নামা পাকিস্তানের দুই ওপেনার ঝড়ো শুরু করেছেন।

শুক্রবার হওয়ায় জোহরের নামাজ পড়ে স্টেডিয়ামে আসেন মির্জা ফখরুল। এ সময় সঙ্গে ছিলেন তার দুই নাতি। স্টেডিয়ামে প্রবেশের পর তাকে অভ্যর্থনা জানান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। এরপর মন্ত্রীকে প্রেসিডেন্ট বক্সে নিয়ে যান বিসিবি কর্তারা। সেখানে বসে খেলা উপভোগ করছেন বিএনপি মহাসচিব।

এর আগে গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডে মিরপুরে খেলা দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সেদিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয় মাঠে বসে উপভোগ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাতিদের নিয়ে বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:১৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬