ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের নায়িকারা আমার থেকেও অনেক নোংরা জামা পরে: মনিকা

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিমকোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এ নোটিশ পাঠান।

মঙ্গলবার (১০ মার্চ) ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক পথচারীকে মারধর করছেন মনিকা, যা পরবর্তীতে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়া এবং সেই ঘটনার জন্য প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। সেখানে তার ছোট পোশাক নিয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

প্রসঙ্গত, আগে থেকেই নানা সময়ে প্রকাশ্যে খোলামেলা চলাফেরা ও পোশাক পরিবর্তন করা নিয়ে এই কনটেন্ট ক্রিয়েটরকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে দেখা গেছে।

তবে এক্ষেত্রে নিজের পোশাকের পক্ষেই থাকছেন মনিকা। এদেশের মানুষের মানসিকতা নেতিবাচক উল্লেখ করে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি তো শর্ট পরে বের হইনি। বের হয়েছি স্কার্ট পরে। বাংলাদেশের নায়িকারা আমার থেকেও অনেক নোংরা জামা পরে। তাদের সঙ্গে কিছু কেউ বলে না। আমার সঙ্গে কেন সবাই প্রবলেম করছে। এই দেশে থাকব না। এখানকার মানুষের মানসিকতা নেগেটিভ।’

উল্লেখ্য, বাংলাদেশে মনিকা নামে পরিচিত হলেও তার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। রাশিয়ার মস্কোতে জন্ম ও বেড়ে ওঠা এই নারীর মা একজন রাশিয়ান এবং বাবা ভারতীয় যিনি চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত।

বাবার ব্যবসার সূত্রেই মনিকাকে বিভিন্ন সময় এশিয়া ও ইউরোপের নানা দেশে যেতে হয়েছে। দীর্ঘদিন ধরে তার বাবার ব্যবসার সঙ্গে বাংলাদেশের সংযোগ থাকায় ২০১২ সালে প্রথমবারের মতো তিনি বাংলাদেশে আসেন।

ভাষা ও অনুবাদের প্রতি বিশেষ আগ্রহের কারণে ইউনিভার্সিটি অব লন্ডনে আন্তর্জাতিক অনুবাদ (ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন) বিষয়ে পড়াশোনা করেন মনিকা। তার দাবি, মাতৃভাষা রুশ ছাড়াও বাংলা, হিন্দি, পোলিশ, আজারবাইজানি, তুর্কি ও ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারেন তিনি।

বর্তমানে মনিকা কবির ফ্যাশন ব্র্যান্ড ‘আনজারা’-এর সঙ্গে কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের নায়িকারা আমার থেকেও অনেক নোংরা জামা পরে: মনিকা

আপডেট সময় ০৬:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬