ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৫০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আকাশ স্পোর্টস ডেস্ক : 

দেশের ক্রীড়াঙ্গনের বেশিরভাগ ফেডারেশনেরই আর্থিক অবস্থা ভালো না। যে কারণে অনেক জাতীয় পর্যায়ের খেলোয়াড়ও আর্থিক সঙ্কটে ভুগে থাকেন। এবার খেলোয়াড়দের সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

বিশেষ করে নারী অ্যাথলেটদের নিরাপত্তা এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে সরকারের নেওয়া নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল বলেন, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে তিনি অ্যাথলেটদের সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়গুলো গভীরভাবে অনুধাবন করেন।’

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবেন আমিনুল। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ৫০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে প্রাথমিক পর্যায়ে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

জনপ্রিয় খেলা ক্রিকেট-ফুটবল ছাড়াও অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদদেরও বেতন কাঠামোতে আনতে চান আমিনুল। তিনি বলেন, ‘এর মধ্যে ফুটবল, ক্রিকেট ছাড়াও আর্চারি, শুটিং, ভলিবল, বক্সিং, ভারোত্তোলন ও টেবিল টেনিসের মতো সব ধরণের খেলার অ্যাথলেটরা অন্তর্ভুক্ত থাকবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬