ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমাদের শুধু নিজের মতো থাকতে দিন, তাহলেই চলবে: নুসরাত

আকাশ বিনোদন ডেস্ক : 

আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

বিশেষ এই দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল বা কেন এমন সিদ্ধান্ত নিল—নারীদের প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হয়ে আসা উচিত।’

ব্যক্তিগত স্বাধীনতা ও নিজের মতো করে বাঁচার বিষয়টি উল্লেখ করে ফারিয়া লেখেনে, ‘আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি? প্রতিটি পদক্ষেপের জবাবদিহি করতেই হবে? মানুষের যেমন স্বপ্ন আছে, মতামত আছে, তেমনি আছে স্বাধীনতা ও নিজের মতো করে বাঁচার অধিকার।’

পোস্টের শেষে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘এই নারী দিবসে বলবো—আমাদের শুধু নিজের মতো থাকতে দিন, তাহলেই চলবে।’

অভিনেত্রী মনে করেন, অধিকার লিঙ্গভিত্তিক হওয়া উচিত নয়। নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের সমান অধিকার ও স্বাধীনতা থাকা প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের শুধু নিজের মতো থাকতে দিন, তাহলেই চলবে: নুসরাত

আপডেট সময় ০৭:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬