ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধ হবে : ট্রাম্প খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদে‌শির মৃত্যু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই, আটক ৩ জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর গাজীপুরে সুজনের সহ-সভাপতি খুন, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসারে মারা গেলেন হলিউড অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক :

লন্ডন ফ্যাশনের একজন আইকনিক ফেস থেকে জনপ্রিয় হওয়া হলিউড অভিনেত্রী অ্যানাবেল স্কোফিল্ড মারা গেছেন। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

অ্যানাবেল স্কোফিল্ড ১৯৬৩ সালে যুক্তরাজ্যের ওয়েলসের ল্যানেলিতে জন্মগ্রহণ করেন। ‘৮০ দশকে লন্ডনের ফ্যাশন অঙ্গনে অ্যানাবেল ছিলেন অত্যন্ত পরিচিত ও আকর্ষণীয় মুখ। টিভি বিজ্ঞাপনে তার স্মরণীয় উপস্থিতি তাকে আন্তর্জাতিক পরিসরে আলোচিত করে তোলে।

অ্যানাবেল স্কোফিল্ড ফ্যাশন জগত থেকে অভিনয়ে প্রবেশ করেন। সিনেমা ইন্ডাস্ট্রির আশপাশে বেড়ে ওঠা এ অভিনেত্রী ‘৯০ দশকে হিট সিনেমা ‘রোমান্সিং দ্য স্টোন’, ‘জেরি ম্যাগুয়ার’ ও ‘অ্যাজ গুড অ্যাজ নাইট গেটস’-এ অভিনয় করে আলোচিত হন। তিনি প্রথম পরিচিতি পান জনপ্রিয় মার্কিন ধারাবাহিক ‘ডালাস প্রাইমটাইম’-এর মাধ্যমে। সেখানে কিংবদন্তি অভিনেতা ল্যারি হ্যাগম্যানের বিপরীতে লরেল এলিস চরিত্রে অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকদের নজর কাড়েন। এ চরিত্রই তাকে এনে দিয়েছিল তারকাখ্যাতি।

চলচ্চিত্রে তিনি ‘সোলার ক্রাইসিস’, ‘ড্রাগনার্ড’ ও ‘আই অব দ্য উইডো’ সিনেমায় অভিনয় করেছেন। পরে ‘দ্য ব্রাদার্স গ্রিম’, ‘ডুম’ ও ‘সিটি অফ এম্বার’-এর প্রযোজনা ভূমিকায় ক্যামেরার পেছনে কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

ক্যানসারে মারা গেলেন হলিউড অভিনেত্রী

আপডেট সময় ০৩:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬