ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

আকাশ বিনোদন ডেস্ক :

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ার পর গত ১৯ ফেব্রুয়ারি এই অভিনেতার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়।

ফজলুর রহমান বাবুর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা ও কামরুজ্জামান সাগর।

সামাজিক মাধ্যমের এক পোস্টে সাগর জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।

কামরুজ্জামান সাগর বলেন, ‘আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে ফেরার জন্য তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। দেশবাসী ও ভক্তদের কাছে তার জন্য দোয়া চাই।’

প্রসঙ্গত, ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টিভি পর্দায় অভিষেক করেন ফজলুর রহমান বাবু। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড়পর্দায় যাত্রা শুরু।

দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের তিনি উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’র মতো অসংখ্য চলচ্চিত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

আপডেট সময় ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬