ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

এবার মুখ খুললেন আলভী

আকাশ বিনোদন ডেস্ক : 

ময়মনসিংহের ভালুকাতে রোববার বিকালে দাফন করা অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার। স্ত্রীর শেষ বিদায়ের মুহূর্তেও তাকে দেখতে আসেননি অভিনেতা―যা নিয়ে সমালোচনা ও চর্চার মুখে পড়েছেন আলভী।

আপনাদের শেষ প্রশ্ন থেকেই শুরু করছি। আপনারা বলছেন, যে মানুষটা ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল- শেষবারের মতো তার মুখটা দেখতেও আমি আসলাম না! এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রাখছেন? হ্যাঁ? আমি দেশে আসার পরই আমার উপর মব তৈরি হবে, আমি দেশে আসা মাত্রই আপনারা আমাকে টেনে ছিঁড়ে ফেলবেন, আমার ফোনে এরকম এতো এতো থ্রেটস। আমি আপনাদের বলে বোঝাতে পারব না।
জাহের আলভী

এবার এ বিষয়ে মুখ খুললেন এই অভিনেতা। সোমবার সন্ধ্যার পর নিজের ফেসবুকে প্রায় আধ ঘণ্টার একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে ইকরার আত্মহত্যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হওয়া সব প্রশ্নের উত্তর দেন আলভী।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, কথাগুলো শুনবেন এবং প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। গল্পের একটা পাতা পড়েই জাজ করতেছেন, গল্পের একটা পাতা পড়েই আপনারা মনের মতো যা ইচ্ছা বলতেছেন। কিন্তু পাতার এক পাশ পড়বেন, অন্যপাশ পড়বেন না; তা তো হয় না।

তিনি বলেন, আমি আসলে সবকিছু গুছিয়ে বলার মতো পরিস্থিতিতে নাই। আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিতেই আমি ভিডিওটি করছি।

আলভী বলেন, আপনাদের শেষ প্রশ্ন থেকেই শুরু করছি। আপনারা বলছেন, যে মানুষটা ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল- শেষবারের মতো তার মুখটা দেখতেও আমি আসলাম না! এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রাখছেন? হ্যাঁ? আমি দেশে আসার পরই আমার উপর মব তৈরি হবে, আমি দেশে আসা মাত্রই আপনারা আমাকে টেনে ছিঁড়ে ফেলবেন, আমার ফোনে এরকম এতো এতো থ্রেটস। আমি আপনাদের বলে বোঝাতে পারব না।

এই অভিনেতা আরও বলেন, আমার কাছে এমন তথ্যও এসেছে যে, আমি দেশে আসলে বিমানবন্দরের বাইরে লোক রাখা আছে। আমি আসা মাত্রই তারা আমাকে মেরে ফেলবে। পুলিশ ধরে নিয়ে গেলে ঠিকাছে, আমি সেটা আইনিভাবে মোকাবিলা করব। কিন্তু এখন যদি আমিও মারা যাই, রিজিকের মায়ের কাছে চলে যাই- তাহলে রিজিকের কী হবে?আপনারা কি চান রিজিক তার বাবাকেও হারাক? এই ছেলেটার কী দোষ? সে কীভাবে বড় হবে? মাও থাকবে না, বাবাও থাকবে না- আপনারা এটা চান? ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই, ইকরার পরিবার আমাকে দেখতে দেখতে দেয় নাই।

তিনি বলেন, ১৬ বছর ইকরার মঙ্গে সংসার করছি। একটা মানুষ যদি তার শত্রুর সঙ্গেও বছর সংসার করে, এক ছাদের নিচে থাকে- সে মারা গেলে তাকে দেখার জন্য ছটফট করে। আর সে আমার বউ ছিলো, ভালোবেসে আমরা বিয়ে করছি। সে মারা গেছে, শেষবারের মতো তার চেহারা আমি দেখব না?”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় আত্মহত্যা করেন ইকরা। সে সময় আলভী নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন। ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আবেগঘন প্রতিক্রিয়া জানান আলভী।

ফেসবুক পোস্টে আলভী লেখেন, মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়া এই অভিনেতা আরও বলেন, আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।

গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে আলভী লেখেন, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।

যদিও ততক্ষণে আলভীর বিরুদ্ধে উঠতে থাকে নানা অভিযোগ। বিশেষ করে ইকরার পরিবার অভিযোগ করেন, আলভী অন্য একজন অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর জন্যেই তাদের মধ্যে দাম্পত্য কলহের শুরু। যে কারণেই ইকরা আত্মহত্যার পথ বেছে নেন।

পরে এই বিষয়ে ইকরার পরিবার আলভী ও তার মাসহ বেশ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার মুখ খুললেন আলভী

আপডেট সময় ০৯:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬