ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এটি আমার অভিনয়জীবনের পুনর্জন্ম: পূজা চেরী

আকাশ বিনোদন ডেস্ক : 

ঢালিউড নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমার পোস্টার গতকাল রোববার (১ মার্চ) দুপুরে প্রকাশ করা হয়েছে । ঈদে মুক্তির লক্ষ্যে এ সিনেমাটি বেলা ১টার দিকে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্টারটি শেয়ার করে নির্মাতা রেদওয়ান রনি লিখেছেন, ‘শুধু লড়াই নয়,অস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?’

শেয়ার করা পোস্টারে ক্লান্ত ও বিধ্বস্ত চেহারায় দেখা যাচ্ছে অভিনেতা আফরান নিশোকে। ‘দম’ সিনেমার জন্য ওজন ঝরাতে হয়েছে তাকে। এ প্রসঙ্গে মহরতে তিনি বলেছিলেন, প্রথম সিনেমায় আমার ওজন ছিল ৮৪ কেজি। দ্বিতীয় সিনেমার সময় তা বেড়ে ৯৬ কেজি হয়েছিল। এবার পরিচালক বললেন, ৭৫ কেজিতে নামাতে হবে। এক-দেড় মাসে তা সম্ভব নয়, তবু চেষ্টা করছি। এখন আমার ওজন ৮৩ কেজি।

‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদ। এ সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ মুক্তি পাবে পবিত্র ঈদুল ফিতরে।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা দেওয়া হয়েছিল, রেদওয়ান রনি নির্মাণ করবেন ‘দম’। সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। গত বছরের জুলাইয়ে এতে যুক্ত হন আফরান নিশো। গত বছরের ২৯ অক্টোবরের মহরতে চঞ্চল ও নিশোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় অভিনেত্রী পূজা চেরীকে, যিনি ‘দম’-এ অভিনয় করছেন।

সেই সময় এক সাক্ষাৎকারে পূজা বলেছিলেন, ‘দম’ সিনেমায় যুক্ত হয়ে মনে হচ্ছে এটি আমার অভিনয়জীবনের পুনর্জন্ম। এমন চিত্রনাট্য ও চরিত্র আমার কাছে বড় চ্যালেঞ্জ। দর্শক সিনেমাটি দেখলে বুঝবেন কেন আমি এভাবে বলছি।

সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, প্রযোজক শাহরিয়ার শাকিল ভাই ফোন করে বলেছিলেন— রেদওয়ান রনি ভাই ফোন করবেন। কয়েক দিন পর তিনি ফোন দিয়ে অডিশনের কথা বললেন। আমি খুবই আগ্রহী ছিলাম। কারণ আমি ‘দম’ সিনেমায় কাজ করতে চেয়েছিলাম।

পূজা বলেন, অডিশনের পর জানতে পারি আমি চূড়ান্ত। আনন্দে তখন আমার খাওয়াদাওয়া বন্ধ হয়ে গিয়েছিল! এখন আমরা নিয়মিত রিহার্সেল করছি। পুরো যাত্রাটা দারুণ লাগছে। এ সিনেমায় তাকে মেকআপ ছাড়াই অভিনয় করতে হবে।

‘দম’ সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, নতুন গল্প, নতুন চরিত্র—এ রকম সুযোগই শিল্পীদের অনুপ্রাণিত করে। এ সিনেমার জন্য আমি দুই বছর ধরে অপেক্ষা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এটি আমার অভিনয়জীবনের পুনর্জন্ম: পূজা চেরী

আপডেট সময় ০৭:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬