ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত হওয়া উচিত: রানাতুঙ্গা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসীদের হামলার ঘটনা ক্রিকেট বিশ্বই ভুলতে পারে না, সেখানে কুমার সাঙ্গাকারা ভুলবেন কী করে? লঙ্কান কিংবদন্তি তাই প্রশ্ন তুলেছেন, তাঁদের জীবন ঝুঁকিতে ফেলে কেন সেবার পাকিস্তান সফরে পাঠানো হয়েছিল? কারা এই সফরের সূচি তৈরি করেছিল—বিষয়টির তদন্ত দাবি করেছেন সাঙ্গা।

শ্রীলঙ্কা যখন পাকিস্তান সফরে যায়, তখন এসএলসির অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান ছিলেন অর্জুনা রানাতুঙ্গা। সাঙ্গাকারার তিরটা স্বাভাবিকভাবে বিদ্ধ করছে সাবেক এই অধিনায়ককে। রানাতুঙ্গা চুপ থাকেননি। সাঙ্গাকারার জবাবে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক প্রশ্ন তুলেছেন, তদন্ত হওয়া উচিত ২০১১ বিশ্বকাপের ফাইনালেরও। ওয়াংখেড়ের ফাইনালে শ্রীলঙ্কার করা ২৭৪ রান ভারত টপকেছিল ৬ উইকেট আর ১২ বল বাকি থাকতে।

টুর্নামেন্টজুড়ে দারুণ খেলা শ্রীলঙ্কা ফাইনালে কেন ভারতের বিপক্ষে লড়াই করতে পারল না, সে প্রশ্ন তুলেছেন রানাতুঙ্গা, ‘যদি সাঙ্গাকারা পাকিস্তান সফর নিয়ে তদন্তের দাবি করে, সেটি হওয়া উচিত। তবে আমি মনে করি, আমাদের আরও একটা তদন্ত করা উচিত, ২০১১ বিশ্বকাপের ফাইনালে কী হয়েছিল। আমার মনে হয়, ফিটনেস ইস্যুর চেয়ে ক্রীড়ামন্ত্রীর এদিকে বেশি নজর দেওয়া উচিত।’

২০১১ বিশ্বকাপের ফাইনালে ধারাভাষ্যকার হিসেবে ওয়াংখেড়েতে ছিলেন রানাতুঙ্গা। চোখের সামনে উত্তরসূরিদের নিস্তেজ লড়াই দেখে ভীষণ হতাশ হয়েছিলেন বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান অধিনায়ক, ‘কী হয়েছিল সেদিন, আমি সেটি উন্মোচন করতে পারছি না। তবে একদিন প্রমাণসহ সত্যটা বের করব। এ ব্যাপারে তদন্ত হওয়া উচিত। বিশ্বকাপ ফাইনালে ধারাভাষ্যকার হিসেবে মাঠে ছিলাম। শ্রীলঙ্কার খেলা দেখে ভীষণ হতাশ হয়েছিলাম।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত হওয়া উচিত: রানাতুঙ্গা

আপডেট সময় ১২:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭