ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমি কবিতার মেয়ে ববিতা, জয়ার স্মৃতিচারণা

আকাশ বিনোদন ডেস্ক : 

চলচ্চিত্র অঙ্গনে অবদানের স্বীকৃতিতে সম্প্রতি একুশে পদক অর্জন করেছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আখতার ববিতা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মাননা তুলে দেন।

তার এই সম্মাননায় শোবিজ থেকে শুরু করে নানা মহলের মানুষ ববিতাকে ভালোবাসায় সিক্ত করছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ববিতাকে অভিনন্দন জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ছোটবেলার স্মৃতিচারণা করে জয়া জানান, ছোটবেলায় নাকি কেউ তার নাম জিজ্ঞেস করলে বলতেন—‘আমি কবিতার মেয়ে ববিতা!’ এমনকি সেসময়ে ঠিকভাবে ‘কবিতা’ শব্দটিও উচ্চারণ করতে পারতেন না বলে জানান তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুকে দেওয়া এক পোস্টে জয়া লেখেন, ‘ছোটবেলায় নাকি আমি চুল গুছিয়ে মায়ের ঢলঢলে হাইহিল পড়ে ঘুরে বেড়াতাম। কেউ নাম জিজ্ঞেস করলে জবাবে বলতাম আমি কবিতার মেয়ে ববিতা। কবিতাও ঠিক করে বলতে পারতাম না। ক -অ -বিতা!’

ববিতার অভিনয় দক্ষতার প্রশংসা করে জয়া আরও লেখেন, ‘ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস। তার কাছ থেকে আমরা শিখেছি অভিনয় কীভাবে শিল্প হয়ে ওঠে, শিল্পীর ব্যক্তিত্ব ও সৌন্দর্য কীভাবে বহন করতে হয়। বহু দুর্বল সিনেমা স্মরণীয় হয়ে আছে শুধু তারই অভিনয়গুণে। ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারাটি গড়ে উঠেছিল কেবলই তার অভিনয়ের শক্তিতে। সেই অবিকশিত সিনেমাজগতে থেকেও আশ্চর্য শক্তিতে তিনি নজর কেড়েছিলেন বিশ্বসিনেমার।’

পোস্টের শেষাংশে জীবন্ত এই কিংবদন্তিকে অভিনন্দন জয়া আহসান লেখেন, ‘তার (ববিতা) একুশে পদক প্রাপ্তিতে আমরা সবাই গর্বিত। যদিও এই পদক তাকে আর নতুন কিছু দিতে পারেনি। দেশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে তিনি বরাবরই পেয়েছেন মানুষের প্রাণঢালা ভালোবাসা। তাকে অনিঃশেষ অভিনন্দন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি কবিতার মেয়ে ববিতা, জয়ার স্মৃতিচারণা

আপডেট সময় ১০:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬