ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজয়-সংগীতার বিচ্ছেদের নেপথ্যে দক্ষিণী অভিনেত্রীর নাম

আকাশ বিনোদন ডেস্ক :

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মেগাস্টার থালাপতি বিজয় ও সংগীতা স্বর্ণালিঙ্গমের দীর্ঘ ২৬ বছরের সম্পর্কে ছন্দপতন ঘটেছে অনেক আগেই। যদিও তা প্রকাশ্যে এসেছে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)। ইতোমধ্যে আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন বিজয়ের স্ত্রী সংগীতা। স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন তিনি। সেই অভিযোগেই উঠে এসেছে এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের পরকীয়ার মতো বিষয়। কিন্তু কে সেই অভিনেত্রী?

বর্তমানে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে। আর এসবের মাঝেই নেটিজেনরা নেটপাড়া ঘেঁটে বের করেছেন দক্ষিণী বিনোদন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে বিভিন্ন ছবি। আর তা কেউ নন অভিনেত্রী তৃষা কৃষ্ণান।

জানা গেছে, অভিনেত্রী তৃষার সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন বিজয়। ২০২১ সাল থেকে সেই সম্পর্ক চলছে। একসময়ের দক্ষিণী বড়পর্দার হিট জুটি তৃষা-বিজয়। ২০০৪ সালে ‘ঘিল্লি’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন তারা। এরপর ‘তিরুপাচ্চি’, ‘আথি’ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। ২০০৮ সালে তাদের শেষ দেখা গিয়েছিল জুটি হিসেবে পর্দায়। তারপর দীর্ঘ বেশ অনেক বছর তাদের একসঙ্গে পর্দায় দেখা মেলেনি।

২০২৩ সালে আবার ‘লিও’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরে পছন্দের সেই জুটি। তবে ‘ঘিল্লি’ সিনেমার সময় থেকেই তাদের নিয়ে প্রেমের গুঞ্জন দানা বেঁধেছিল। যদিও তাতে পানি ঢালেন বিজয় ও তৃষা। তবে তা যে এমন ব্যুমেরাং হয়ে ফিরে আসবে কে তা জানত?

নেটপাড়ায় ইতোমধ্যে তৃষা ও বিজয়ের একসঙ্গে সময় কাটানোর নানা ভিডিও ভাইরাল। ‘কোয়ালিটি টাইম’ কাটাতেই দেখা গেছে সেই সিনেমার শুটিংয়ের ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিওতে। এখানেই শেষ নয়, ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে একসঙ্গে গোয়ায় সময় কাটিয়েছেন তারা। আর সেখান থেকেই নেটপাড়া প্রশ্ন তুলেছে— তাহলে কি তৃষাই এ বিচ্ছেদের মূল কারণ?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিজয়-সংগীতার বিচ্ছেদের নেপথ্যে দক্ষিণী অভিনেত্রীর নাম

আপডেট সময় ০৩:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬