ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বুলবুলের পদত্যাগের গুঞ্জন, যা বললেন ফারুক

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে হঠাৎ করেই চাউর হয়েছে সভাপতির চেয়ার কি ছাড়তে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান আমিনুল ইসলাম বুলবুল! অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি, ফলে সরাসরি তার বক্তব্য না পাওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলেছে।

তবে এই আলোচনা নিয়ে স্পষ্ট করে কিছু জানেন না বলে জানিয়েছেন বোর্ডের সহ-সভাপতি ও সাবেক সভাপতি ফারুক আহমেদ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এই প্রসঙ্গে আমি কিছু জানি না। আমার কিছু জানা নেই। আমি যতদূর জানি, উনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পর আসবেন বলেছেন।’

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বুলবুল। রমজান শুরুর আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়েন তিনি। যদিও তার এই সফরকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

দেশ ছাড়ার পথে গণমাধ্যমকে বুলবুল নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, ‘আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছি। অন্য পরিচালকরাও এ ব্যাপারে অবগত আছে। বাইরে থাকলেও অনলাইনে সকল কার্যক্রমের সঙ্গে আমি সম্পৃক্ত থাকবো।’

পরে অবশ্য বুলবুল সর্বশেষ মিটিংয়ে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সেই সভাতে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুলবুলের পদত্যাগের গুঞ্জন, যা বললেন ফারুক

আপডেট সময় ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬