ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিন্তু গায়ে হাত তুলবেন কেন: শবনম ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে রাস্তাঘাটে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল। অভিনেত্রী শবনম ফারিয়াও প্রতিক্রিয়া জানিয়েছেন।

তার ফেসবুক পোস্টে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তিনি মনে করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সন্দেহভাজনদের তল্লাশি বা জিজ্ঞাসাবাদ করা দায়িত্বপ্রাপ্তদের কাজ। তবে দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয়ভাবে শারীরিক বা মানসিকভাবে হয়রানি করা উচিত নয়।

ফারিয়া লেখেন, ‘দেশের আইন-শৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, এইটা আপনাদের কাজ, কিন্তু গায়ে হাত তুলবেন কেন?’

এছাড়া ‘ক্ষমতার অপব্যবহার হলে মানুষের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আস্থা ও সম্মান কমে যায়’ বলেও মন্তব্য করেন শবনম ফারিয়া।

এরপর অভিনেত্রী লেখেন, ‘এই যে শুধু শুধু ক্ষমতার অপব‍্যবহার করেন বলে আপনাদের ওপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়। আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত।’

ফারিয়া লেখেন, ‘আমরা চাই, আপনারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানও করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কিন্তু গায়ে হাত তুলবেন কেন: শবনম ফারিয়া

আপডেট সময় ০৭:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬