ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ হার্ডওয়্যার রপ্তানিকারক দেশ হতে চায়: পলক

অাকাশ আইসিটি ডেস্ক:

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হার্ডওয়্যার শিল্পে রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। এজন্য প্রয়োজনীয় পলিসি প্রণয়ন করছে সরকার।

বুধবার সকালে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের তথ্যপ্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’ এর সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বিসিএস-এর পক্ষে সভাপতি আলী আশফাক, সাধারন সম্পাদক ইঞ্জিঃ সুভ্রত সরকার, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল আলম ভুঁইয়া জুয়েল এ সময় উপস্থিত ছিলেন।

আগামী ১৮ থেকে ২০ অক্টোবর এই এক্সপো অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলাদেশ হার্ডওয়্যার রপ্তানিকারক দেশ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে সরকার। এছাড়া হার্ডওয়্যার খাতে বাংলাদেশের এসব সাফল্য ও অগ্রগতি দেশে-বিদেশে ছড়িয়ে দিতে এবং এ খাতে আরও এগিয়ে যেতেই ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’ আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, এবারের বাজেট দেশীয় হার্ডওয়্যার শিল্প বিকাশের বাজেট। মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি উৎপাদন, সংযোজনে ব্যবহৃত হয় এমন কাঁচামাল ও যন্ত্রাংশে বিদ্যমান শুল্ক কমানো হয়েছে। ৯৪ ধরনের কাঁচামাল ও যন্ত্রাংশে আগের সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক এখন মাত্র ১ শতাংশ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প

বাংলাদেশ হার্ডওয়্যার রপ্তানিকারক দেশ হতে চায়: পলক

আপডেট সময় ০৩:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭