ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে ইতালির রোমে মালাইকা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সিনেমায় অভিনয় নিয়ে যত না রাখঢাক, তার চেয়ে ব্যক্তিগত জীবনের আলোচনা-সমালোচনায় সরব তিনি। সম্প্রতি ইতালির রাজধানী রোমে ছুটি কাটাতে গিয়ে কথিত প্রেমিক হর্ষ মেহতার সঙ্গে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেই ছবি ঘিরেই নতুন করে শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন।

‘ছাইয়া ছাইয়া’খ্যাত অভিনেত্রী ‘আনারকলি ডিস্কো চলি’ ও ‘মুন্নি বদনাম’–এর মতো জনপ্রিয় গানে পারফর্ম করে বলিউডে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে বড়পর্দায় নাচের সংখ্যায় তাকে কম দেখা গেলেও শহরের নানা আয়োজনে উপস্থিতি ও ব্যক্তিগত জীবনের ঝলক তাকে সব সময়ই খবরের শিরোনামে রাখে।

জানা গেছে, ৩৩ বছর বয়সি উদ্যোক্তা হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা অরোরা। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কেউ-ই কোনো কিছু বলেননি, তবু একসঙ্গে উপস্থিতি ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

ইতালিতে ছুটি কাটাতে গিয়ে প্রেমিক হর্ষ মেহতার সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মালাইকার পরনে ছিল ওভারসাইজড কালো ট্রেঞ্চ কোট। নো মেকআপ লুক ও স্লিক হেয়ারস্টাইলে তিনি ছিলেন স্বাভাবিক অথচ স্টাইলিশ। অন্যদিকে ধূসর জ্যাকেটে হর্ষ মেহতাকেও দেখা যায় স্বচ্ছন্দ ভঙ্গিতে।

এর আগে গত বছর মুম্বাইয়ে গায়ক এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই মালাইকা ও হর্ষকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন শুরু হয়। এবার ইতালির ভ্রমণ সেই জল্পনাকে আরও উসকে দিল। ভাইরাল হওয়া ছবিতে দুজনকে দেখা যায় রোমের বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী

প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে ইতালির রোমে মালাইকা

আপডেট সময় ০৫:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬