ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিয়ের ৩ বছরেই বিচ্ছেদের পথে হাঁটলেন হলিউড দম্পতি

আকাশ বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় হলিউড অভিনেত্রী আলেকজান্দ্রা দাদারিও। ২০২২ সালের জুনে চলচ্চিত্র প্রযোজক অ্যান্ড্রু ফর্মের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিন বছর সংসার করার পর এবার দাম্পত্য জীবনের ইতি টানলেন তারা।

এক যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের ঘরে ১৫ মাস বয়সি এক পুত্রসন্তান রয়েছে। পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হলেও সন্তানের যৌথ অভিভাবকত্ব দুজনের ওপর বজায় থাকবে বলে বিবৃতিতে জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, ‘ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আমরা একসঙ্গে আমাদের সন্তানের দায়িত্ব পালন করব। এই পরিবর্তনের সময় আমাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানানো হোক।’

উল্লেখ্য, আলেকজান্দ্রা দাদারিও ও অ্যান্ড্রু ফর্মের প্রথম পরিচয় হয় নিউইয়র্কে। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। পরবর্তীতে ২০২১ সালের শেষদিকে বাগদান এবং ২০২২ সালের জুনে তারা বিয়ের পিঁড়িতে বসেন। অ্যান্ড্রু ফর্মের আগের সংসারেও দুই সন্তান রয়েছে।

এদিকে বিয়ের মাত্র তিন বছর পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়- একমাত্র সন্তানের সুন্দর একটি ভবিষ্যত নিশ্চিত করতে চান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী

বিয়ের ৩ বছরেই বিচ্ছেদের পথে হাঁটলেন হলিউড দম্পতি

আপডেট সময় ০৪:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬