ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

আকাশ বিনোদন ডেস্ক : 

শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু হচ্ছে আগামী মাসে। কিন্তু ক্যামেরা ঘোরার আগেই শোনা যায়, ছবিটিতে শাকিবের বিপরীতে একজন পাকিস্তানি নায়িকা অভিনয় করতে পারেন। এমন গুঞ্জনে যখন দর্শকদের মধ্যে আলোচনা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক আজমান রুশো।

সম্প্রতি গণমাধ্যমে নির্মাতা স্পষ্ট করে জানান, শাকিবের এই সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকার সম্ভাবনা নেই এবং যে তথ্য ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। রুশো বলেন, রকস্টারের গল্প বাংলাদেশের, ভাষাও বাংলার; পাকিস্তানি নায়িকা কেন থাকবে? আমরা এটা শুরুতেও ভাবিনি। যেটি ছড়িয়েছে, তার পুরোটাই ভিত্তিহীন।

তবে এর আগে একবার শাকিব খান জানিয়েছিলেন, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তার একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। যদিও তিনি কোন সিনেমার জন্য এ আলোচনা, তা জানাননি। এ প্রসঙ্গে রুশো বলেন, শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন। হয়তো তার অন্য সিনেমার ক্ষেত্রে বলেছিলেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই।

আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে ঢাকার এক তরুণের চরিত্রে দেখা যাবে, যার গল্পের প্রেক্ষাপট দেশীয় সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

উল্লেখ্য, জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া আজমান রুশো এবার প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে হাত দিচ্ছেন। তার এই প্রথম প্রজেক্ট ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

আপডেট সময় ০৫:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬