ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জাইমা রহমানকে ‘অনুপ্রেরণাদায়ক’ বললেন তানজিন তিশা

আকাশ বিনোদন ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে প্রশংসায় ভাসালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাইমাকে ‌‘মার্জিত’ ও ‘বিনয়ী’ বলে আখ্যা দেন অভিনেত্রী।

তানজিন তিশা লেখেন, জাইমা রহমান সত্যিই অত্যন্ত বিনয়ী এবং সাধারণ জীবনযাপনে বিশ্বাসী একজন মানুষ। বিদেশে বড় হওয়া সত্ত্বেও তিনি যেভাবে অত্যন্ত মার্জিত ও গর্বের সঙ্গে আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করেন, তা সত্যিই প্রশংসনীয়।

তার কথায়, একজন মানুষ যেখানেই বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে শক্তভাবে আঁকড়ে ধরাটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এদিকে, গতকাল বৃহস্পতিবার প্রথম রোজায় রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নেন জাইমা রহমান।

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে তিনি এ ইফতার মাহফিলে যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাইমা রহমানকে ‘অনুপ্রেরণাদায়ক’ বললেন তানজিন তিশা

আপডেট সময় ০৮:৫৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬