ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রণবীরের কাছে ১০ কোটি রুপি চেয়ে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

আকাশ বিনোদন ডেস্ক : 

এ মুহূর্তে বলিউড সবচেয়ে জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের কাছে ১০ কোটি রুপি চেয়ে হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। একটি আমেরিকার রেজিস্টার নম্বর থেকে ভয়েস নোট পাঠানো হয়েছে এ ‘ধুরন্ধর’ সিনেমার অভিনেতাকে।

দিন কয়েক আগে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি ভয়েস মেসেজে হুমকি দিয়েছিলেন রণবীরকে। সেখানে তাকে ‘লাইনে না এলে ভুগতে হবে’ বলেও হুমকি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, অভিনেতার কর্মীদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।

তবে এবার রণবীর সিংয়ের কাছ থেকে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। শুধু এ অভিনেতাই নয়, এর আগে রোহিত শেঠি থেকে শুরু করে সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মাকেও হুমকিবার্তা দেওয়া হয়। পুলিশ আয়ুষের আপ্তসহায়কের জবানবন্দিও নিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিষ্ণোই গ্যাংয়ের তরফে অভিনেতা রণবীর সিংয়ের কাছ থেকে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। একটি ভয়েস নোট পাঠানো হয়েছে রণবীরকে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আমেরিকার আইন রক্ষাকারী সংস্থার সঙ্গে কথা বলেছে মুম্বাই পুলিশ। হুমকির পর রণবীরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতোমধ্যে অভিনেতার ম্যানেজারের বক্তব্য রেকর্ড করেছে ক্রাইম ব্রাঞ্চ।

এর আগে রণবীরকে পাঠানো ভয়েস নোটে রোহিত শেঠির নামও উল্লেখ করা হয়েছিল। তবে এবার ভয়েস নোটে রণবীরের উদ্দেশে বলা হয়েছে— ‘রণবীর সিং, তুমি উপদেশ দিতে খুব ভালোবাসো। এবার আমার কথা শোনো— তোমার অধীনে যারা কাজ করে, ম্যানেজার, স্টাফ, তাদের সব তথ্য আমাদের কাছে আছে। সরাসরি তোমাকে কিছু বলব না, আমরা ওদের আঘাত করা শুরু করব। তখনই হুশ ফিরবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রণবীরের কাছে ১০ কোটি রুপি চেয়ে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

আপডেট সময় ০৭:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬