ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গুলি করার তথ্য না দেওয়ায় সিলেটের ডিসিকে শোকজ

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে গুলি হয়েছিল, সেই তথ্য না দেওয়ায় সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

সম্প্রতি সিলেটের আমলি আদালত নম্বর-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ আদেশ দেন। বিষয়টি গত বুধবার থেকে জানাজানি হয়।

তবে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, এক সপ্তাহ আগে আদালত থেকে নোটিশ ইস্যু করা হলেও তা এখনও পাননি। নোটিশ পাওয়ার পর সেই অনুযায়ী ব্যাখ্যা দেবেন বলেও জানান তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনকালে ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গুলিতে নিহতদের একজন ছিলেন তাজ উদ্দিন। হত্যার ঘটনায় তাঁর স্ত্রী রুলী বেগম গোলাপগঞ্জ থানায় মামলা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তাঁর স্বামী নিহত হয়েছেন বলে তিনি মামলার এজাহারে উল্লেখ করেন। মামলাটি তদন্ত করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক নূর মোহাম্মদ।

তিনি গত বছরের ২২ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক এবং বিজিবির শ্রীমঙ্গলের সেক্টর সদরদপ্তরের উপমহাপরিচালকের কাছে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সুনির্দিষ্ট কিছু তথ্য ও কাগজপত্র চান। এর মধ্যে ছিল কোন ম্যাজিস্ট্রেট সেদিন গুলির আদেশ দিয়েছিলেন ও ঘটনাস্থলে বিজিবির কোন কোন সদস্য ছিলেন। তদন্ত কর্মকর্তা এসব তথ্য না পাওয়ায় আদালতকে বিষয়টি লিখিতভাবে জানান।

সেই পরিপ্রেক্ষিতে গত বছর আদালত জেলা প্রশাসক ও বিজিবির উপমহাপরিচালককে ১৫ দিনের মধ্যে তথ্য সরবরাহের আদেশ দেন। আদেশের পর বিজিবি তথ্য সরবরাহ করলেও জেলা প্রশাসন থেকে করা হয়নি। ফলে আদালত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসককে নোটিশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

গুলি করার তথ্য না দেওয়ায় সিলেটের ডিসিকে শোকজ

আপডেট সময় ০৯:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬