ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টানা চার জয়ে অপরাজিত থেকেই সুপার এইটে উইন্ডিজ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেনসে ইতালিকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত থেকেই সুপার এইটে পা রেখেছে শাই হোপের দল। অধিনায়ক হোপের দুর্দান্ত হাফ সেঞ্চুরির পর বল হাতে শামার জোসেফ ও ম্যাথিউ ফোর্ডের তোপে পাত্তাই পায়নি ইতালিয়ানরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৩১ রানের মধ্যেই দুই মারকুটে ব্যাটার ব্র্যান্ডন কিং (৪) ও শিমরন হেটমায়ারকে (১) হারিয়ে বেশ চাপে পড়ে ক্যারিবীয়রা। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ এক প্রতিরোধ গড়েন অধিনায়ক শাই হোপ। সতীর্থদের আসা-যাওয়ার মাঝেই ইতালিয়ান বোলারদের ওপর চড়াও হন তিনি। মাত্র ৪৬ বলে ৬টি চার ও ৪টি বিশাল ছক্কায় ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন হোপ।

মাঝে রোস্টন চেজ ২৫ বলে ২৪ রানের ধীরগতির ইনিংস খেলেন এবং রভম্যান পাওয়েল ৯ রান করে আউট হন। তবে শেষদিকে শেরফান রাদারফোর্ডের ১৫ বলে ২৪ এবং ম্যাথিউ ফোর্ডের মাত্র ৮ বলে অপরাজিত ১৬ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইতালির হয়ে বল হাতে বেন মানেন্তি ও ক্রিসান কালুগামাগে দুটি করে উইকেট নেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে ছিল ইতালি। ক্যারিবীয় পেস আক্রমণের সামনে মাত্র ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে তারা। বেন মানেন্তির ২১ বলে ২৬ এবং জে জে স্মাটসের ২৭ বলে ২৪ রান ছাড়া ইতালির আর কোনো ব্যাটার বিশের কোটাও ছুঁতে পারেননি।

শেষ পর্যন্ত ১৮ ওভারেই ১২৩ রানে গুটিয়ে যায় ইতালির ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে আগুন ঝরান শামার জোসেফ ও ম্যাথিউ ফোর্ড। জোসেফ একাই ৪ উইকেট শিকার করেন, আর ফোর্ডের ঝুলিতে যায় ৩টি উইকেট। এই জয়ে ৪ ম্যাচের সবকটিতে জিতে ‘সি’ গ্রুপ থেকে শীর্ষে থেকেই শেষ আটের লড়াইয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টানা চার জয়ে অপরাজিত থেকেই সুপার এইটে উইন্ডিজ

আপডেট সময় ০৩:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬