ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘রোজা রেখেও আমরা কাজ করি’

আকাশ বিনোদন ডেস্ক : 

শোবিজ অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে বেশি আলোচনায় থেকেছেন। এবার তিনি ধর্ম ও সামাজিক নৈতিকতা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানিয়ে আবারও আলোচনায় আসেন।

সম্প্রতি এক পডকাস্টে বুবলী বলেন, অনেকেই প্রশ্ন তুলতে পারেন—একজন চলচ্চিত্রের নায়িকা হয়ে তিনি কেন ধর্ম নিয়ে কথা বলছেন। এ প্রসঙ্গে তিনি জানান, একজন মুসলিম হিসেবে নামাজ-রোজা পালন করা তার ব্যক্তিগত বিশ্বাসের অংশ। রোজা রেখেও তিনি কাজ করেন এবং এটি তার ও সৃষ্টিকর্তার মধ্যকার বিষয়। তিনি কখনোই নিজেকে শতভাগ ধার্মিক দাবি করেননি বলেও উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় নীতি–নৈতিকতার কথা বলা ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি পাল্টা প্রশ্ন তোলেন। তার ভাষ্য, যারা অনলাইনে সমালোচনা করেন, তারা নিজেরাও তো চলচ্চিত্র জগতের মানুষ নন; তবু নিজেদের খুব ধর্মভীরু দাবি করেন। তাহলে তারা কেন গীবত করেন, সিনেমা দেখেন বা সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য করেন—এসবও তো ভালো কাজ নয়।

গীবত বা পরনিন্দা সম্পর্কে তিনি বলেন, ইসলামে এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। তার মতে, একজন নায়িকার অভিনয় নিয়ে প্রশ্ন তোলা হতে পারে, কিন্তু সুদ, ঘুষ বা ব্যভিচারের চেয়েও গীবতকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ইসলামে গীবতকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সঙ্গে তুলনা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রোজা রেখেও আমরা কাজ করি’

আপডেট সময় ০৪:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬