ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাজধানীতেও এখন জীবনের নিরাপত্তা নেই: দিয়া মির্জা

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের নির্মাণাধীন মেট্রো লাইনের একটি স্ল্যাব ধসে একজনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী দিয়া মির্জা। শনিবারের এই দুর্ঘটনার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা ও অপরিকল্পিত উন্নয়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিয়া মির্জা বলেন, ‘সরকার দেশের বাণিজ্যিক রাজধানী আর নাগরিকদের জীবনের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। দূষিত বাতাস, গাছপালা উজাড়, মানুষের জীবন ও স্বাস্থ্যের প্রতি অবহেলা-সব মিলিয়ে বিষয়টি গভীরভাবে নাড়া দেওয়ার মতো।’

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার যেন কেবল নির্মাণশিল্পের স্বার্থ রক্ষা করছে, যেখানে মানবিকতা বা দায়বদ্ধতার কোনো জায়গা নেই। দুর্ভাগ্যজনকভাবে, দেশের বহু শহরেই এখন এটাই কঠোর বাস্তবতা। সঠিক নগর পরিকল্পনা অনেক সমস্যার সমাধান দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বয়ের জন্য প্রয়োজনীয় সদিচ্ছা ও বিবেকের ঘাটতি রয়েছে।’

এই দুর্ঘটনায় শোক ও সহমর্মিতা জানিয়েছেন অভিনেতা হৃতিক রোশনও। রোববার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, হৃদয়বিদারক ও ভয়াবহ ঘটনা। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বিশেষ করে মুম্বাইয়ের ব্যস্ত সড়কগুলোতে যেভাবে উন্নয়নকাজ চলছে, সেখানে নিরাপত্তা পরীক্ষা ও এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।

প্রসঙ্গত, মুম্বাই মেট্রোর সম্প্রসারণ কাজ চলাকালীন এই স্ল্যাব ধসের ঘটনা ঘটে। এতে একজনের প্রাণহানি ও একাধিক ব্যক্তি আহত হন। দুর্ঘটনার পর শহরের অবকাঠামোগত উন্নয়ন, তদারকি ও নিরাপত্তা মান নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও সরব হয়ে উঠছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

রাজধানীতেও এখন জীবনের নিরাপত্তা নেই: দিয়া মির্জা

আপডেট সময় ০২:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬