ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইসিইউতে সেলিম খান, বাবাকে দেখতে হাসপাতালে ছুটলেন সালমান

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদ সংস্থা পিটিআইকে একটি সূত্র জানায়, সকালে ভর্তি হওয়ার পর থেকেই সেলিম খানকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাবাকে দেখতে হাসপাতালে ছুটে যান তার বড় ছেলে সালমান। চিন্তিত মুখে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে বলিউড ভাইজানকে।

এ ছাড়া সেলিম খানের মেয়ে আলভিরা খান, জামাতা অতুল অগ্নিহোত্রী, নাতি আয়ান অগ্নিহোত্রী এবং দত্তক কন্যা অর্পিতা খানের স্বামী অভিনেতা আয়ুষ শর্মাও হাসপাতালে যান। তবে প্রবীণ এই চিত্রনাট্যকারের কী হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। পরিবার থেকেও এই বিষয়ে এখনো কিছু প্রকাশ করা হয়নি।

১৯৬০ সালে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন সেলিম খান। লেখক জাভেদ আখতার–এর সঙ্গে জুটি বেঁধে সত্তরের দশকে তিনি বলিউডে নতুন ধারার সূচনা করেন। তাদের লেখা ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’ আজও ক্লাসিক হিসেবে বিবেচিত। এই জুটির হাত ধরেই ‘অ্যাংরি ইয়াং ম্যান’ চরিত্রের উত্থান, যাকে পর্দায় জনপ্রিয় করে তোলেন অমিতাভ বচ্চন। জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও সেলিম খান লেখালেখি চালিয়ে যান।

ব্যক্তিজীবনে তিনি প্রথমে সালমা খানকে বিয়ে করেন। তাদের চার সন্তান সালমান, আরবাজ, সোহেল ও আলভিরা। পরে অভিনেত্রী হেলেন কে বিয়ে করেন তিনি। গত বছরের ২৪ নভেম্বর ৯০ বছরে পা দেন সেলিম খান।

পরিবারের সঙ্গে উদ্‌যাপনের কয়েক মাস পরই তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্ত ও সহকর্মীরা। এখন সবার প্রার্থনা শিগগির সুস্থ হয়ে উঠুন এই কিংবদন্তি চিত্রনাট্যকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিইউতে সেলিম খান, বাবাকে দেখতে হাসপাতালে ছুটলেন সালমান

আপডেট সময় ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬