ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

বুলবুলের বিরুদ্ধে সক্রিয় হচ্ছেন সংগঠকরা

আকাশ স্পোর্টস ডেস্ক :

গতবছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী বিতর্ক দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক মনোযোগ কেড়েছিল। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অবৈধ প্রক্রিয়ায় ৬ অক্টোবরের নির্বাচন করার। বিসিবির গঠনতন্ত্র উপেক্ষা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যবহার করে জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়ন নিশ্চিত করেছিলেন তিনি।

এই প্রক্রিয়াকে এক রিটের পরিপ্রেক্ষিতে অবৈধ ঘোষণা করেছিলেন আদালত। তবে উচ্চ আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ নিয়ে নির্বাচন সম্পন্ন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই মামলাগুলোকে পুনরুজ্জীবিত করে বিসিবির বর্তমান কমিটিকে বাতিল করা হবে বলে জানান ক্রিকেট সংগঠকরা।

অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়নের নির্দেশনা বিসিবির গঠনতন্ত্রে নেই। এ কারণে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে মনোনীত কাউন্সিলদের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল। আদালতও বুলবুলের চিঠিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। এনএসসি সে রায়ের ওপর স্থগিতাদেশ নিয়ে নির্বাচন সম্পন্ন করে।

ওই মামলা শিগগিরই পুনরুজ্জীবিত করা হবে বলে জানান মোহামেডান ক্লাবের ক্রিকেট চেয়ারম্যান মাসুদুজ্জামান, ‘তারা যে অবৈধ প্রক্রিয়ায় নির্বাচন করেছে আদালতের মাধ্যমেই সেটা প্রমাণ করা হবে। শিগগিরই ক্রীড়া সংগঠকরা আদালতের শরণাপন্ন হবেন। তারা মেটিকুলাস ডিজাইনে নির্বাচন করেছে।’ ক্রিকেট খেলাকে মাঠে দেখতে চান মাসুদুজ্জামান। বিসিবি সভাপতি দেশের ক্রিকেটের চেয়ে পাকিস্তানের ক্রিকেটের সুবিধা বড় করে দেখছেন বলে মনে করেন তিনি, ‘বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারল না, অথচ বুলবুল পাকিস্তানে গিয়ে অনুরোধ করে ভারতের সঙ্গে ম্যাচ খেলতে!’

বিসিবির কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়ার মতে, এই বোর্ড সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় নির্বাচিত। ট্রাইব্যুনাল মাধ্যমে চারটি ক্লাবের মালিকানা পরিবর্তনকে নাটক হিসেবে দেখেন তিনি। সাবেক সভাপতি ফারুক আহমেদের ১৫টি ক্লাবের বিরুদ্ধে রিট করা ক্ষমতার প্রদর্শন বলে দাবি তাঁর।

লোকমান হোসেন বলেন, ‘যারা পোস্টাল ভোট দিয়েছে, তারা আবার ভোটকেন্দ্রে ছিলেন। ভোট কেন্দ্রে উপস্থিত না থাকতে পারলে পোস্টাল ভোট দেওয়ার নিয়ম। ৬ অক্টোবরের নির্বাচনে কোনো নিয়মনীতিই ছিল না।’ বিএনপির ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবুর মতে, ‘আমরা অবৈধ পন্থায় কিছু করতে চাই না। আমরা বৈধ পন্থায় সঠিক বিচার চাই। আমি বিশ্বাস করি, আমরা আদালত থেকে ন্যায়বিচার পাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

বুলবুলের বিরুদ্ধে সক্রিয় হচ্ছেন সংগঠকরা

আপডেট সময় ০২:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬